চট্টগ্রামের টেরিবাজারের একটি বহুতল মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন দুজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
নিহতরা হলেন- মোহাম্মদ ইউনুস (৫২) ও সোলায়মান (২৮)। তাদের দুইজনেরই বাড়ি চট্টগ্রামের পটিয়ায়। আহত অপরজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বিজ্ঞাপন
এদিন সকাল ১০টার দিকে নগরীর টেরিবাজারের বক্সির বিটের কাছে অর্কিড প্লাজা নামে ১২তলা ভবনের চতুর্থ তলায় একটি দোকানে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।
সংস্থাটি বলছে, আগুনে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

