টেকনাফে বজ্রপাতে লবণ চাষি নিহত

উপজেলা প্রতিনিধি, (টেকনাফ) কক্সবাজার

টেকনাফে বজ্রপাতে লবণ চাষি নিহত

কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের খারাংখালীতে বজ্রপাতের বিকট শব্দে স্ট্রোক করে মুহাম্মাদ সরওয়ার (৩৭) নামের এক লবণ চাষি নিহত হয়েছে।

নিকটাত্মীয় হুমায়ুন রশিদ পরিবারের পক্ষে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

শনিবার দুপুরে দিকে হোয়াইক্যংয়ের খারাংখালীর নতুন পাড়া সংলগ্ন লবণ মাঠে কাজ করা অবস্থায় হঠাৎ মুষলধারে বৃষ্টির পাশাপাশি এক আকর্ষিক বজ্রপাতের বিকট শব্দে সরওয়ার পার্শ্ববর্তী লবণ মাঠে স্ট্রোক করে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন খবর পেয়ে তাকে দ্রুত হ্নীলা ইউনিয়ন উপ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

মুহাম্মাদ সরওয়ার স্থানীয় খারাংখালী নতুন পাড়া এলাকার হাজী নুরুল আলমের ছেলে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...