লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ১০নং ভাটরা ইউনিয়নের নলচারা বাঘার বাড়ির হাফেজ মো. আশরাফুল সালেহীনকে (১২) নিখোঁজ হওয়ার দীর্ঘ ৩ মাস ২১ দিন পর শুক্রবার ঢাকার মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উদ্ধার করা হয়েছে।
হাফেজ আশরাফুলের বাবা চাটখিল কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ মো. বেলাল হোসেন সাংবাদিকদের বলেন, ‘আমার ছেলে হাফেজ মো. আশরাফুল সালেহীন গত ১১ এপ্রিল সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকায় তার বোনের বাসা থেকে বাড়ি আসার উদ্দেশ্যে বের হয়ে ঢাকার সদরঘাট থেকে নিখোঁজ হয়। তারপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।
দীর্ঘ ৩ মাস ২১ দিন পর আমরা তাকে ঢাকার মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফিরে পাই। গত সপ্তাহে অজ্ঞাতনামা এক ব্যক্তি হাফেজ আশরাফুলকে ঢাকার মিটফোর্ড হাসপাতালে ভর্তি করে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় আমার ছেলেকে ফিরে পেয়েছি। তিনি আরো বলেন, বিস্তারিত পরে জানানো হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

