চট্টগ্রামের সীতাকুণ্ডে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ আগস্ট) সকালে সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে সামাজিক সংগঠন ‘লিও ক্লাব অব চিটাগাং বন্ধন’ এ কর্মসূচির আয়োজন করে।
ক্যাম্পেইনে প্রায় ৩০০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ বিনামূল্যে নির্ণয় করা হয়। পাশাপাশি রক্তের গ্রুপ জানার গুরুত্ব, নিরাপদ রক্তদান, স্বেচ্ছায় রক্তদানের উপকারিতা এবং মানবিক দায়িত্ব সম্পর্কে আলোচনা করা হয়। রক্তের গ্রুপ নির্ণয় শেষে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের এ উদ্যোগে সহায়তা করে সংগঠনটির স্পন্সর শাখা লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম বন্ধন। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও বন্ধন লায়ন্স ক্লাবের পরিচালক লায়ন আমজাদ হোসেন চৌধুরী।

এছাড়াও লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের সভাপতি লিও আজমাইন আদিল চৌধুরী, সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দিদারুল আলম, অভিভাবক সদস্য মো. ইলিয়াছ হোসেন, শিক্ষক প্রতিনিধি পারভীন আক্তার, সাবেক কাউন্সিলর শামসুল আলম আজাদ, জাফরনগর অপর্ণাচরণ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. নাছির উদ্দিন, সীতাকুণ্ড ব্যবসায়ী সমিতির সদস্য মো. আবীর, বন্ধন লায়ন্স ক্লাবের সভাপতি আবু তাহের, সাবেক সভাপতি মামুনুর রশিদ মামুন, লিও ক্লাবের অ্যাডভাইজার মো. পারভেজ, সদস্য ইঞ্জিনিয়ার মো. শাহাদাত হোসেন, লিও ক্লাবের নুর মোহাম্মদ, মোহাম্মদ সজীব হোসেন, ফাহিম চৌধুরী, আরিয়া চৌধুরী, আহরাফ চৌধুরী, মেহরাজ হোসেন, মাহমুদুল হক কারিব, আজিজুর রহমান, মোহাম্মদ অয়ন, মোহাম্মদ রাহুল, আজমাইন কবির চৌধুরী, রবিউল হাছান, মো. সাকিব ও শুভ নাথসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

