লক্ষ্মীপুরের রামগঞ্জে মিল্লাত হোসেন (৪২) নামে এক মালয়েশিয়া প্রবাসী নির্মাণাধীন ১০ তলা ভবন থেকে পড়ে মৃত্যু হয়েছে।
তিনি কুয়ালালামপুরে নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
বুধবার বাংলাদেশ সময় সকাল ১০টায় মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি বহুতল ভবনে কাজ করার সময় ১০তলা ভবন থেকে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
তার নাম মিল্লাত হোসেন। তিনি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার হাসনাবাদ এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার ভাই মো. শরীফ হোসেন বলেন বুধবার কাজের সময় ১০তলার ওপর থেকে পড়ে আমার ভাই মিল্লাতের মৃত্যু হয়েছে।
দুর্ঘটনার খবর রামগঞ্জে পৌঁছালে স্বজনদের মাঝে আহাজারি শুরু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
প্রবাসী শ্রমিকের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের কার্যকর হস্তক্ষেপ দাবি জানিয়েছেন তার পরিবার।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

