চট্টগ্রামের হালিশহরে বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে চার ইউনিট

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের হালিশহরে বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে চার ইউনিট
ছবি: আমার দেশ

চট্টগ্রামের হালিশহরের একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২ জুন) সকালে হালিশহরে আই ব্লক এলাকায় এ ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ জানিয়েছে, মঙ্গলবার সকালে নগরীর আই ব্লক এলাকার ৪ নম্বর লাইনের ওই বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বিজ্ঞাপন

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন