কুমিল্লা শিক্ষা বোর্ডে এবারের এসএসসি পরীক্ষায় পাসের হার ৬৫ দশমিক ৪২ শতাংশ। এর মধ্যে ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী পাস করেছে। এই বোর্ডের অধীনে কোনো প্রতিষ্ঠানে শূন্য শতাংশ পাসের রেকর্ড নেই। এছাড়া ছেলেদের তুলনায় মেয়েদের পাসের হার বেশি।
বোর্ডের আওতাধীন ছয় জেলার ১ হাজার ৮২৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়। শতভাগ পাস ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কুমিল্লায় পাঁচ, চাঁদপুরের ছয়, লক্ষ্মীপুরের একটি, ফেনীর পাঁচ, নোয়াখালীর চার এবং ব্রাহ্মণবাড়িয়ার তিনটি প্রতিষ্ঠান রয়েছে।
কুমিল্লার ৫ প্রতিষ্ঠান: নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আওয়ার লেডি অব ফাতেমা গার্লস হাই স্কুল, কুমিল্লা ক্যাডেট কলেজ, ময়নামতি ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ এবং আগানগর আবুল বশির টেকনিক্যাল হাই স্কুল।
চাঁদপুরের ৬ প্রতিষ্ঠান: দি কার্টার একাডেমি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, রামচন্দ্রপুর ভূঁইয়া একাডেমি, কাউনিয়া শহীদ হাবিবুল্লাহ হাই স্কুল এবং জুবেদা মতিন বালিকা স্কুল অ্যান্ড কলেজ।
লক্ষ্মীপুরের ১ প্রতিষ্ঠান: ফরিদ আহমেদ দিয়া একাডেমি।
ফেনীর ৫ প্রতিষ্ঠান: ফেনী গার্লস ক্যাডেট কলেজ ক্যাম্পাস স্কুল, ফেনী গার্লস ক্যাডেট কলেজ, হোলি ক্রিসেন্ট স্কুল, মোমারিজপুর হাই স্কুল এবং হিছাছড়া হাই স্কুল।
নোয়াখালীর ৪ প্রতিষ্ঠান: নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জয়নাল আব্দুল মেমোরিয়াল একাডেমি, সোনাইমুড়ি রেসিডেন্সিয়াল মডেল স্কুল এবং মোশারফ গ্রামার স্কুল।
ব্রাহ্মণবাড়িয়ার ৩ প্রতিষ্ঠান: অন্বেষা বিদ্যাপীঠ স্কুল অ্যান্ড কলেজ, আব্দুল সোবহান মডেল হাই স্কুল এবং পঞ্চগাঁও আদর্শ হাই স্কুল।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

