বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা পোস্টার লাগাতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, ‎রায়পুর (লক্ষ্মীপুর)

বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা পোস্টার লাগাতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

‎লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরপাতা ইউনিয়নে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা পোস্টার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত রতন চরপাতা ইউনিয়নের বাসিন্দা।

বিজ্ঞাপন

‎স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০টার দিকে সাধারণ সম্পাদক বিল্লাল কবিরাজের ঈদ শুভেচ্ছার পোস্টার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় রতন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

‎রায়পুর থানার ওসি শাহীন মিয়া জানান, ঘটনাটি দুঃখজনক। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন