মহেশপুর সীমান্ত দিয়ে চার বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বুধবার দুপুরে অবৈধভাবে বসবাসরত ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিএসএফ তাদের আটক করে। আটককৃতদের মধ্যে ১ জন পুরুষ, ৩ জন নারী।
পরে বিকাল সাড়ে ৫টার দিকে দুই দেশের পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেয়া হয়।
বুধবার রাত ৯টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাংলাদেশের খোসালপুর সীমান্তের ওপারের ১৯৪ বিএসএফ ব্যাটালিয়ন অধীনস্থ কুমারীপাড়া ক্যাম্পের সদস্যরা অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অপরাধে চার বাংলাদেশিকে আটক করার পর ফেরত প্রদানের আহ্বান জানান।
তাদের আহ্বানে সাড়া দিয়ে বিএসএফ-বিজিবি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে আটককৃতদের পরিচয়পত্র যাচাই-বাছাই শেষে ফেরত দেয় বিএসএফ। পরে বিজিবি তাদের মহেশপুর থানায় সোপর্দ করে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

