আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানা

দেশের কৃষ্টি, সংস্কৃতি নতুন প্রজন্মকে জানাতে হবে

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

দেশের কৃষ্টি, সংস্কৃতি নতুন প্রজন্মকে জানাতে হবে

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, দেশের কৃষ্টি, কালচার ও সংস্কৃতি লালন ও ধারণ করে সামনে এগিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের। দেশের কৃষ্টি ও সংস্কৃতি সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে হবে।

কারণ যারা বাউল গান ও মাজারের সঙ্গে যুক্ত, তারাও আমাদের সংস্কৃতির একটি অংশ। আমার এলাকায় ওয়াজ যেমন হবে, কীর্তন যেমন হবে, বাউল গানও হবে।

বিজ্ঞাপন

গত বৃহস্পতিবার রাতে আশুগঞ্জের দগরীসার মোড়ে আধ্যাত্মিক সাধক পুরুষ আব্দুল কাদির শাহের (রহ.) ৫৮তম স্মরণ উৎসব ও বার্ষিক ওরস উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। আবদুল কাদির শাহ পাঠাগার আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঠাগারের উপদেষ্টা আতাউর রহমান বাবুল।

ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ঈদুল ফিতরের একদিন পরও সিলেটে বাউল গানের আসরে ভাঙচুর করা হয়েছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, যতদিন এ এলাকার দায়িত্বে থাকব, আমার এলাকায় ওয়াজ যেমন হবে, কীর্তন যেমন হবে, বাউল গানও হবে।

তিনি আরো বলেন, গত ১৮ মাসে অন্তর্বর্তী সরকারের সময়ে একটার পর একটা মাজার ভাঙা হয়েছে, বাউল গানের আসরে বাধা দেওয়া হয়েছে। এমনকি বাউল গানের সঙ্গে সম্পৃক্তদের হেনস্তা করে জেলে দেওয়া হয়েছে। এ নিয়ে কোনো রাজনীতিবিদ প্রতিবাদ করেছে কি না জানি না। তবে আমি সংখ্যা ধরে ধরে প্রতিটা মাজার ভাঙার প্রতিবাদ করেছি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন