সেনাবাহিনীর সাবেক মেজর রাশেদ মোহাম্মদ সিনহা হত্যাকাণ্ডের ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাসের দ্রুত ফাঁসি কার্যকর ও তার সহযোগীদের বিচারের আওতায় আনার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে কক্সবাজারের টেকনাফের সাধারণ নাগরিক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
শনিবার টেকনাফ পৌরসভার জিরো পয়েন্ট শাপলাচত্বরে জমায়েত হয়ে মিছিল সহকারে টেকনাফ প্রেসক্লাবে গিয়ে মিলিত হয়। এসময় বক্তারা অন্তর্বর্তী সরকারের কাছে সাবেক ওসি প্রদীপ কুমার দাশের দ্রুত ফাঁসির রায় কার্যকর ও তার সহযোগীদের বিচারের আওতায় আনার দাবি জানায়। মিছিল শেষে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোরশেদ আলম, রবিউল হাসান মামুন,সাইফুল ইকবাল ও জুবায়ের আজিজ প্রমুখ।
উল্লেখ্য, ২০২০ সালের ৩১ জুলাই রাত ৯টায় কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশি চৌকিতে (চেকপোস্টে) পুলিশের গুলিতে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

