ফরিদগঞ্জে বিএনপির নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি উদ্বোধন

ফরিদগঞ্জে বিএনপির নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি 
উদ্বোধন
বিএনপির স্থানীয় নেতাকর্মীরা

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফরিদগঞ্জ পৌর শাখা ও অঙ্গসংগঠনের উদ্যোগে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ উদ্বোধন হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার বিকালে ফরিদগঞ্জ প্রেস ক্লাব চত্বরে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেনের সভাপতিত্বে ও পৌর বিএনপির আহ্বায়ক আমানত হোসেন গাজীর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান দুলাল, আবু জাফর খসরু মোল্লা, আব্দুল খালেক পাটওয়ারী, রফিকুল আলম কাঞ্চন, নজরুল ইসলাম নজু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, জামাল হোসেন, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর বিএনপির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী প্রমুখ।

আলোচনা শেষে নতুন সদস্য ফরম ও পুরাতন সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন