আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কাপ্তাই হ্রদে নৌকাডুবি, সেনাবাহিনীর প্রচেষ্টায় উদ্ধার অভিযান

স্টাফ রিপোর্টার

কাপ্তাই হ্রদে নৌকাডুবি, সেনাবাহিনীর প্রচেষ্টায় উদ্ধার অভিযান

আকস্মিক ঝড়ো হাওয়ায় রাঙামাটির লংগদু অঞ্চলের বিএফডিসি ঘাট, ভাইবোনছড়া, লংগদু লঞ্চঘাট, গুইলশাখালি বিল ও ভাসান্যাদম এলাকায়গত ৩০ সেপ্টেম্বর রাতে একাধিক নৌকা ডুবে যায়। খবর পেয়ে মাত্র ১৫ মিনিটের মধ্যে সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সঙ্গে যৌথ উদ্ধার অভিযান শুরু করে। এ ঘটনায় মোট ৫ জন নিখোঁজ হয়েছিলেন বলে জানা যায়।

সেনাবাহিনীর অক্লান্ত প্রচেষ্টা ও দ্রুত পদক্ষেপে ওই রাতেই ২ জনকে জীবিত ও ১ শিশুর মৃতদেহ উদ্ধার এবং পরদিন ১ অক্টোবর সকালে আরো ২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

অপরদিকে, একই রাতে ৩০ সেপ্টেম্বর নানিয়ারচর উপজেলার মহাজনপাড়ায় আরও একটি নৌকা ডুবে যায়। ৬ জন যাত্রীর মধ্যে ৪ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ডেনিজেন চাকমা ও জিতেশ চাকমা নিখোঁজ রয়েছেন। সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়রা নৌকাটি উদ্ধার করলেও অদ্যবধি ০২ জন যুবকের সন্ধান মেলেনি। বর্তমানে সেনাবাহিনীর ডুবুরি দল স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের সাথে সমন্বয় করে নিখোঁজদের উদ্ধার অভিযান কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

আজ আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...