রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে লোহাগাড়া উপজেলায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন সভায় প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম-১৫ আসনের সাতকানিয়া- লোহাগাড়া আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী এমপি।
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার, বায়েজীদ বিন আখন্দ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান নুরুল আবছার চৌধুরী , লোহাগাড়া শহর উন্নয়ন কমিটি সভাপতি কাজী নুরুল আলম, উপজেলা জামায়াত সেক্রেটারী আ,ন,ম নোমান, নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব জহির উদ্দীন, উপজেলা মৎস কর্মকর্তা তানবীর আহসান, ক্ষেত্র সহকারী ইয়ার মাহমুদ মুসা প্রমুখ।
পুরস্কার প্রাপ্ত মৎস্যচাষী সাদেকুল মৌউলা চাষি বলেন, আমি ১৫ একরের মত মাছ চাষ করেছি। এবার প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে আমিসহ অনেক মাছচাষী অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে। তাই সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি যাতে মাছচাষীদের পাশে থাকার জন্য।
সাংসদ শাহজাহান চৌধুরী বলেন, ৩০ হাজার টাকা বিনিয়োগ করে ২ লক্ষ টাকার পোনার ব্যবসা করতে পারলে ইয়াবা ব্যবসা করা দরকার নেই। টাকার দরকার হয় যৌবনকালে। সে সময় যদি আমরা তাদের পেশা দিতে না পারেন তাহলে তখন তারা বিপদগামী হবে। তাই উপজেলা মৎস অধিদপ্তরকে উপজেলার মাছচাষীদের নিয়ে ৩ ঘন্টার একটি মতবিনিময় অনুষ্ঠান করার নির্দেশ দেন।
র্যালি শেষে অনুষ্ঠানে ৩ জন সফল চাষির হাতে সম্মাননা স্মারক পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

