লক্ষ্মীপুরের রামগঞ্জে এক গৃহবধূর গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া মান্দারবাড়ি থেকে সাদিয়া আক্তার (১৯) নামের ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। তিনি ওই বাড়ির সিফাত হোসেনের স্ত্রী।
এলাকাবাসী জানান, পারিবারিক কলহের কারণে ওই গৃহবধূ আত্মহত্যা করতে পারেন।
বিজ্ঞাপন
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফরিদ উদ্দিন চৌধুরী জানান, গলায় ফাঁস দেওয়া অবস্থায় সাদিয়া আক্তার নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। আত্নহত্যার সঠিক কোনো কারণ জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

