চাঁদপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

চাঁদপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

চাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে ইউসুফ পাটওয়ারী নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ সময় আহত হয়েছেন নিহতের ভাই।

রোববার সকালে সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের পশ্চিম কুমারডুগি এলাকার পাটওয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত ইউসুফ একই বাড়ির কলিম উল্লাহ পাটওয়ারীর ছেলে। চাঁদপুর শহরে তার মুঠোফোনের শোরুম রয়েছে।

স্বজনরা জানায়, জমি নিয়ে বিরোধের জেরে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছিলেন ইউসুফের খালাতো ভাই মাইনুদ্দিন, তার ছেলে রমজান, রবিউল ও রহিম। এরই জেরে সকালে ধারালো অস্ত্র নিয়ে মাইনুদ্দিনসহ তার ছেলেরা তার ওপর হামলা চালান। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ইউসুফের ভাই ইব্রাহীমকেও কুপিয়ে জখম করা হয়।

চাঁদপুর মডেল থানার ওসি মো. বাহার মিয়া বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে। তদন্ত শেষে হত্যাকাণ্ডের রহস্য জানা যাবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন