আপনার বহু আগে আমি ঢাকায় ছাত্রদল করেছি, ছাত্রদল নেতাকে পুলিশ সুপার

আপনার বহু আগে আমি ঢাকায় ছাত্রদল করেছি, ছাত্রদল নেতাকে পুলিশ সুপার

আপনার বহু আগে আমি ঢাকায় ছাত্রদল করে আসছি বলে মন্তব্য করেছেন কুমিল্লা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান । গতকাল ১৬ জুলাই জাতীয় জুলাই শহীদ দিবস উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন ।

বিজ্ঞাপন

কুমিল্লা মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ফখরুল ইসলাম মিঠু পুলিশ সুপারকে উদ্দেশ্য করে বলেন, আপনি কুমিল্লা আসার পরে ফ্যাসিস্টরা কুমিল্লা চলে এসেছে । আপনি তাদের গ্রেপ্তার করছেন না । এমন বক্তব্য জেরে কুমিল্লা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান বলেন, এটা পলিটিক্স মঞ্চ না, একটা বাহিনীর সম্পর্কে আপনি এভাবে কথা বলতে পারেন না । ছাত্রদল আমি নিজেও করেছি, আপনার বহু আগে আমি ছাত্রদল করে আসছি ঢাকায় । আপনি যখন একটা মিটিং এ কথা বলবেন তখন তথ্য নিয়ে কথা বলবেন ।

এ প্রসঙ্গে আবারও মাইক নিয়ে ছাত্রদল নেতা ফখরুল ইসলাম মিঠু বলেন আমরা যখন আপনাদেরকে তথ্য দেই তখন আপনারা গ্রেফতার করেন না । এর জবাবে পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান বলেন, আপনাদের নিজের শত্রুকেই এখন ফ্যাসিস্ট বানিয়ে দিচ্ছেন । যাকে আপনাদের পছন্দ হয় না তাদেরকেই ফ্যাসিস্ট বানিয়ে দিচ্ছেন ‌।

পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান আরো বলেন, ৫ ই আগস্টের পরে দেশে কোন পুলিশ ছিল না । এই পুলিশ ঘুরিয়ে দাঁড়িয়েছে । এখনো ফ্যাসিস্টের লোকজন তো আছেই পুলিশে । গত ১৭ বছর বিভিন্ন ডিপার্টমেন্ট গুলোকে শেষ করে দেওয়া হয়েছে । মাত্র চার মাস এই সরকারের বয়স । সরকারকে সময় দিতে হবে একটা বাচ্চাও খাওয়া শিখতে নয় দশ মাস লাগে ।

পুলিশ সুপার আরো বলেন, দেশে বিচার হচ্ছে ইতিমধ্যেই হাসিনার এবং স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সহ পুলিশের হাবিবের ফাঁসির রায় হয়েছে । একটু অপেক্ষা করেন । আমি নিজেই অনেকের বিরুদ্ধে চার্জশিট দিয়ে এসেছি ঢাকায় ।

জুলাই শহীদ দিবস এর আলোচনায় উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক রোজি আক্তার, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা ।‌

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন