আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযান

টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ৬

উপজেলা প্রতিনিধি, (টেকনাফ) কক্সবাজার

টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ৬

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে ৪০ হাজার ৭৭০ পিস ইয়াবাসহ ছয়জন পাচারকারীকে আটক করেছে।

রোববার কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী এবং র‍্যাব-১৫ সিপিসি-১ এর সমন্বয়ে টেকনাফ থানাধীন জোড় টাওয়ার সমুদ্র এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি সন্দেহজনক ইঞ্জিন চালিত কাঠের বোট তল্লাশি করে ৪০ হাজার ৭৭০ পিস ইয়াবাসহ ছয়জন মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হয়।

আটকরা হলেন আমির সুলতান (৫২), রবি আলম (৪২), দ্বীল মোহাম্মদ (৩৮), নূরুন্নবী (২৮), ঈমান হোসেন (৩২) ও জায়েদ হোসেন (১৮)। তারা সকলেই মিয়ানমারের নাগরিক বলে জানা যায়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা পক্রিয়াধীন রয়েছে।

্এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন