কুমিল্লা সেনানিবাসে গুলিবর্ষণকারী ছাত্রলীগের দুই সন্ত্রাসী গ্রেপ্তার

কুমিল্লা সেনানিবাসে গুলিবর্ষণকারী ছাত্রলীগের দুই সন্ত্রাসী গ্রেপ্তার

কুমিল্লা সেনানিবাসে গত ৪ আগস্ট গুলিবর্ষণকারী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাত সাড়ে ৭টায় টিপরাবাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন- কুমিল্লা কোতয়ালী থানা আলেখারচর মাছুম বিল্লাহ ছেলে সাইদুল বাশার অমিক (২৩), বুড়িচং উপজেলা ফরিজপুর গ্রামের মৃত সার্জেন্ট (অব.) মীর ইউনুসের ছেলে মীর সাজ্জাদ (২১)।

বিজ্ঞাপন

জানা গেছে, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা কুমিল্লা আলেখারচর বিশ্বরোডে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করতে করতে কুমিল্লা ক্যান্টনমেন্টের ভিতরে প্রবেশ করে।

কুমিল্লা আদর্শ সদর সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, প্রায় ৭ মাস মোবাইল ট্র্যাকিং করে তাদের গ্রেপ্তার করা হয়। তারা বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আখলাক হায়দারের ছেলে আদনান হায়দারের ক্যাডার। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার উপপরিদর্শক সালাউদ্দিন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন