জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেছেন, খেলাধুলা ও বই পড়ার মাধ্যমে আগামী প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে হবে। মাদকের ভয়াবহ থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে অভিভাবকদের সচেতন হতে হবে। ছেলেমেয়েরা কোথায় যায়, কী করে—সেদিকেও নিয়মিত খোঁজখবর রাখতে হবে।
শনিবার সকাল ১০টায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লক্ষ্মীধরপাড়া গ্রামে নিজের হাতে গড়ে তোলা শহীদ বীর মুক্তিযোদ্ধা এনায়েত স্মৃতি সংঘের নতুন ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এনায়েত স্মৃতি সংঘের বর্তমান সভাপতি ইমাম হোসেন রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংঘের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাস্টার তোফাজ্জল হোসেন, সাবেক সভাপতি আবুল হাসেম, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ মামুনুর রশিদ, সাবেক সভাপতি অ্যাডভোকেট মমিনুল ইসলাম, সাবেক সভাপতি অ্যাডভোকেট রায়হান চৌধুরী, সেলিম চৌধুরী এবং বর্তমান সাধারণ সম্পাদক শামসুল আলম সম্রাট প্রমুখ।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে আব্দুর রহমান খান সংঘের সদস্য এবং এলাকার ছেলেমেয়েদের জন্য বিভিন্ন ধরনের বই উপহার দেন।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

