নোয়াখালীতে অভিযান

লাইসেন্স না থাকায় ২ হাসপাতালের জরিমানা, বহির্ভূত কর্মকাণ্ডে একটি সিলগালা

জেলা প্রতিনিধি, নোয়াখালী

লাইসেন্স না থাকায় ২ হাসপাতালের জরিমানা, বহির্ভূত কর্মকাণ্ডে একটি সিলগালা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে তিনটি প্রাইভেট হাসপাতালে যৌথ অভিযান পরিচালিত হয়েছে। এসময় লাইসেন্স না থাকায় দুইটিকে জরিমানা এবং স্বাস্থ্যসেবা বহির্ভূত কর্মকাণ্ড দৃশ্যমান থাকায় একটি হাসপাতালকে সিলগালা করা হয়েছে।

বুধবার সহকারী কমিশনার (ভূমি) বেগমগঞ্জ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন অভিযানের কথা নিশ্চিত করে জানান, মঙ্গলবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে।

বিজ্ঞাপন

প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকসমূহে মোবাইল কোর্ট পরিচালনা করেন, জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাওসারী আক্তার, সিভিল সার্জন আনোয়ার হোসেন, সহকারী কমিশনার (ভূমি) বেগমগঞ্জ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন, বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা খবির উদ্দিন চৌধুরী প্রমুখ।

এ সময় হাসপাতালগুলোর লাইসেন্স, সঠিক কাগজপত্র, ডাক্তার, নার্স না থাকায় ও অনিয়ম অব্যবস্থাপনার কারণে তিনটি মামলায় ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। ইডেন হাসপাতালকে একই সঙ্গে জরিমানা ও সিলগালা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন আরও জানান, অভিযানের পর লাইসেন্সের বৈধ কাগজপত্র না থাকায় ড্রিম হাসপাতালকে ২৫ হাজার টাকা ও হলি কেয়ার হাসপাতালকে ১ লাখ টাকা, ইডেন হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা ও বন্ধ ঘোষণা করা হয়।

তিনি জানান, পুনরায় স্বাস্থ্য সেবার কার্যক্রম পরিচালনার জন্য হাসপাতালের কর্তৃপক্ষকে জেলা সিভিল সার্জন থেকে বৈধ ভাবে কাগজপত্র সংগ্রহ করতে বলা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন