আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

প্রথম নির্বাচনেই বাজিমাত করে সংসদে কুমিল্লার পাঁচ এমপি

জেলা প্রতিনিধি, কুমিল্লা

প্রথম নির্বাচনেই বাজিমাত করে সংসদে কুমিল্লার পাঁচ এমপি

ত্রয়োদশ জাতীয় সংসদে কুমিল্লায় প্রথম বার নির্বাচনে অংশ গ্রহন করে বাজিমাত করলেন পাঁচজন নতুন মুখ। বৃহস্পতিবারের নির্বাচনে তারা প্রত্যেকে বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়েছেন।

বিজ্ঞাপন

কুমিল্লা জেলার ১১টি সংসদীয় আসনের মধ্যে আটটিতে বিএনপি, একটি করে আসনে জামায়াত, এনসিপি ও স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। তাদের মধ্যে পাঁচজন প্রথমবারের মতো সংসদে যাচ্ছেন।

প্রথমবারেই নির্বাচনে অংশ গ্রহন করে নির্বাচিত সংসদ সদস্যরা হলেন- কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন, কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম ।

স্থানীয় নেতাকর্মীদের প্রত্যাশা বিএনপি'র ঘোষণা ছিল ক্ষমতা যাওয়ার পর কুমিল্লা বিভাগ করা হবে । আমরা কুমিল্লা বিভাগের অপেক্ষায় আছি । সংসদে গিয়ে নতুনরা কী ধরনের ভূমিকা রাখেন সেটা আমরা দেখার অপেক্ষায় আছি।

কুমিল্লা -২ ( হোমনা ও তিতাস) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, সংসদে গিয়ে এলাকার উন্নয়নের কথা বলব। আমার নির্বাচনি এলাকার মানুষের প্রত্যাশা পূরণে কাজ করব।

কুমিল্লা -৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসীম উদ্দিন বলেন, নির্বাচন পরবর্তী সময়ে বুড়িচং ও ব্রাহ্মণপাড়ায় আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর কোনো নেতাকর্মী, সমর্থক বা তাদের বাড়িঘরের ওপর কোনো ধরনের আক্রমণ, হয়রানি বা প্রতিহিংসামূলক আচরণ করা হয়নি। আমরা সবাইকে শান্ত, সংযত ও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছি। যদি কেউ এ ধরনের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডে জড়িত হয়, তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কুণ্ঠাবোধ করবে না। শান্তি, সহনশীলতা ও আইনের প্রতি শ্রদ্ধাই হোক আমাদের অঙ্গীকার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন