সাধারণ সদস্যদের উদ্যোগে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টার দিকে কোতোয়ালির কাজির দেউড়ি এলাকার আইইবির চট্টগ্রাম কেন্দ্রের সেমিনার হলে এই সভা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৌশলী মমিনুল হক। সভায় বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন প্রকৌশলীসহ সাধারণ প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
সভায় প্রকৌশলীরা আইইবির চট্টগ্রাম কেন্দ্রের কার্যক্রম সুন্দরভাবে পরিচালনার বিষয়ে মতামত ব্যক্ত করেন। এ সময় চট্টগ্রাম কেন্দ্রের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার জন্য একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। উপস্থিত প্রকৌশলীদের সম্মতিতে নতুন কমিটিকে মনোনয়ন দেওয়া হয়।
কমিটিতে চেয়ারম্যান হিসেবে প্রকৌশলী মনজারে খোরশেদ আলম, ভাইস চেয়ারম্যান (একাডেমিক অ্যান্ড এইচআরডি) প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন, ভাইস চেয়ারম্যান (অ্যাডমিন, প্রফেশনাল অ্যান্ড এসডব্লিউ) প্রকৌশলী রফিকুল ইসলাম, সম্মানীয় সম্পাদক প্রকৌশলী খান আমিনুর রহমান মনোনীত হন। এছাড়া কেন্দ্রের সদস্যদের মধ্য থেকে ৫ জন সেন্ট্রাল কাউন্সিল মেম্বার, ৩০ জন লোকাল কাউন্সিল মেম্বার, ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টারের নির্বাহী কমিটি ও এক্সিকিউটিভ মেম্বারের মনোনয়ন দেওয়া হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

