জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান চলছে

জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান চলছে

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযান চলছে। বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে এ অভিযান শুরু হয়।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (জনসংযোগ) মোহাম্মদ রাসেল বিকেল ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বিকেল ৪টা থেকে জঙ্গল সলিমপুরের বিভিন্ন এলাকায় তল্লাশি ও অভিযান চালানো হচ্ছে।

বিজ্ঞাপন

অভিযানের উদ্দেশ্য জানতে চাইলে মোহাম্মদ রাসেল বলেন, অপরাধীদের গ্রেপ্তার এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।

অভিযানে পুলিশ, র‍্যাব ও বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নিয়েছেন। বিকেলের দিকে বিভিন্ন দিক থেকে বাহিনীগুলোর সদস্যদের জঙ্গল সলিমপুর এলাকায় প্রবেশ করতে দেখা যায়।

অভিযান চলমান থাকায় এ মুহূর্তে বিস্তারিত তথ্য দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল। অভিযান শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে তিনি জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন