কক্সবাজার সমুদ্র সৈকতের দরিয়ানগর এলাকায় পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা ছাড়া প্যারাসেইলিং কার্যক্রম পরিচালনা ও প্যারাসেইলিংয়ের রশি ছিঁড়ে পর্যটটের মৃত্যুর ঘটনার প্রধান আসামি মো. ফরিদকে গ্রেপ্তার করেছে র্যাব। গত বৃহস্পতিবার রাতে ঢাকার মিরপুর মডেল থানার মধ্য পীরেরবাগের আজাদ মিনি মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-১৫ (কক্সবাজার) ও র্যাব-৪ (ঢাকা)।
শুক্রবার সকালে র্যাব-১৫-এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) সহকারী পুলিশ সুপার আ ম ফারুক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ ও র্যাব-৪-এর একটি দল যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মহানগরীর মিরপুরের মধ্য পীরেরবাগ এলাকার আজাদ মিনি মার্কেট থেকে প্যারাসেইলিং প্রতিষ্ঠানটির মালিক ফরিদকে গ্রেপ্তার করে।
র্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফরিদ কক্সবাজার থেকে পালিয়ে ঢাকায় আত্মগোপন করার বিষয়টি স্বীকার করেছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

