মতলব উত্তরে এসএসসি ব্যাচ ২০০৪-এর গ্র্যান্ড ইফতার পার্টি

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি

মতলব উত্তরে এসএসসি ব্যাচ ২০০৪-এর গ্র্যান্ড ইফতার পার্টি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এসএসসি ব্যাচ ২০০৪-এর গ্র্যান্ড ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মোহনপুর লঞ্চঘাট সংলগ্ন ইয়াম্মি প্যারাডাইস রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল আয়োজন হয়।

মতলব উত্তরের ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১৫০ জন এসএসসি ব্যাচ ২০০৪-এর বন্ধু অংশগ্রহণ নেন।

বিজ্ঞাপন

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এ সময় ২০০৪ ব্যাচের বন্ধু মোছার ছেলের রোগমুক্তি কামনা ও মতলব উত্তরের বন্ধুমহলের যারা মারা গেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়: