চট্টগ্রামের পটিয়া উপজেলায় আবু জাফর (৫৫) নামে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার ভোরে উপজেলার কোলাগাঁও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বানীগ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আবু জাফর ওই এলাকার মৃত আবুল হাশেমের ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে একাধিক মামলায় আদালত থেকে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে পটিয়া থানা পুলিশের একটি দল কোলাগাঁও ইউনিয়নের বানীগ্রামে অভিযান চালায়। অভিযানের সময় নিজ বাড়ি থেকে আবু জাফরকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন, “গ্রেপ্তারকৃত আবু জাফরের বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।”
পুলিশ জানায়, আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহণ করা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

