ফেনীর ছাগলনাইয়া পৌরসভা নির্বাচনে জামায়াতের মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় স্থানীয় উপজেলা অডিটোরিয়ামে পৌর জামায়াত আয়োজিত কর্মী সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।
পৌর জামায়াতের আমির মাওলানা মুফতি মির্জা আবদুল হান্নানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা সালাউদ্দিনের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির মুফতি মাওলানা আবদুল হান্নান।
সমাবেশে প্রধান অতিথি মুফতি মাওলানা আবদুল হান্নান ছাগলনাইয়া পৌরসভা নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী আবদুল্লাহ আল মাহমুদ আজাদ চৌধুরীর নাম ঘোষণা করেন। একই সঙ্গে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দলটির মনোনীত কাউন্সিলর প্রার্থীদের নামও ঘোষণা করা হয়।
তারা হলেন, ১ নম্বর ওয়ার্ড: মুফতি মাওলানা মির্জা আবদুল হান্নান, ৩ নম্বর ওয়ার্ড: নুরুল আলম মহাজন, ৪ নম্বর ওয়ার্ড: মিজানুর রহমান মিয়াজী, ৫ নম্বর ওয়ার্ড: মাওলানা কবির আহমদ সিদ্দিকী, ৬ নম্বর ওয়ার্ড: হাসান ইবনে আলী, ৭ নম্বর ওয়ার্ড: মাওলানা রাসেল আবেদীন, ৮ নম্বর ওয়ার্ড: আবু শাহাদাত মো. সায়েম, ৯ নম্বর ওয়ার্ড: শহীদ উল্লাহ মজুমদার।
এর আগে কর্মী সমাবেশে বক্তব্য রাখেন—জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ, জেলা জামায়াতের কৃষি ও অর্থনীতি বিষয়ক সম্পাদক মো. মুজিবুর রহমান, সাহিত্য ও প্রচার সম্পাদক মো. ইলিয়াস, জেলা শূরা সদস্য মাওলানা আবদুর রউপ, উপজেলা জামায়াতের আমির মাওলানা কে. এম. আজাদ হোসাইন, পৌর ইসলামী ব্যাংক অফিসার্স কল্যাণ সমিতির (আইবিডব্লিউ) সভাপতি জয়নাল আবেদিন, জেলা ছাত্রশিবিরের অফিস সম্পাদক মোহাম্মদ ইয়াসিন এবং ছাগলনাইয়া পৌর জামায়াতের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

