অপহরণের ২৩ ঘণ্টা পর কেন্দ্রীয় ছাত্রশিবির নেতা লাকসাম থেকে উদ্ধার

অপহরণের ২৩ ঘণ্টা পর কেন্দ্রীয় ছাত্রশিবির নেতা লাকসাম থেকে উদ্ধার

অপহরণের ২৩ ঘণ্টা পর কেন্দ্রীয় ছাত্রশিবির নেতা জিসানকে লাকসাম থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১২ জুন) রাত ১০ টায় বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ভাই অ্যাড. রাসেল রাফি।

কুমিল্লা দাউদকান্দি থেকে অপহৃত কেন্দ্রীয় ছাত্রশিবির নেতা জিসানকে লাকসাম ফেলে গেছে অপহরণকারীরা, তার শারীরিক অবস্থা খুব সংকটাপন্ন বলে জানান তার বড় ভাই রাসেল রাফি।

বিজ্ঞাপন

উল্লেখ্য গত বৃহস্পতিবার ঢাকা থেকে নিজ বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিরবাগগোয়ালী গ্রামে ফেরেন জিসান প্রধান। পথে দাউদকান্দি মডেল মসজিদে এশার নামাজ আদায় করেন। এরপর থেকেই তার সঙ্গে পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

পরিবারের দাবি করেছিল, বৃহস্পতিবার রাত ৮টার দিকে জিসান তার বাবাকে ফোন করে জানান, তিনি দাউদকান্দি পৌঁছেছেন এবং অল্প সময়ের মধ্যেই বাড়িতে ফিরবেন। তবে রাত ৮টা ২৯ মিনিটে তার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বরে সর্বশেষ অনলাইন দেখা যায়। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ রয়েছে এবং ফেসবুক আইডিও ডিঅ্যাক্টিভ পাওয়া যাচ্ছে। আত্মীয়-স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান মেলেনি। এই ঘটনায় তার বড় ভাই থানায় একটি অভিযোগ করেছিলেন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (দাউদকান্দি-চান্দিনা সার্কেল) খলিলুর রহমান বলেন, লাকসাম রেলওয়ে স্টেশন থেকে তাকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন