ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে মর্মান্তিক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। শুক্রবার সকাল দশটার দিকে উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালক অপু মাঝি স্থানীয় কটকস্থল গ্রামের ছালেক মাঝির ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গৌরনদী হাইওয়ে থানার এসআই মোহাম্মাদ রোমান জানিয়েছেন, ঢাকাগামী হানিফ পরিবহনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
বিজ্ঞাপন
এ সময় মোটরসাইকেলটি হানিফ পরিবহনের নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক অপু মাঝি (২৬) নিহত হয়েছেন।
খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করেছে। পাশাপাশি হানিফ পরিবহনের বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

