নবাবগঞ্জে পূজামন্ডপ পরিদর্শন করলেন সমাজকল্যাণ মন্ত্রী

নবাবগঞ্জে পূজামন্ডপ পরিদর্শন করলেন সমাজকল্যাণ মন্ত্রী
এ জেড এম জাহিদ। ছবি: আমার দেশ

দিনাজপুরের নবাবগঞ্জে পূজামন্ডপ পরিদর্শন করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি।

শুক্রবার বিকাল সাড়ে ৩টায় তিনি উপজেলা সদরে কেন্দ্রীয় বিষ্ণু মন্দির ও পালপাড়া মন্দিরে মন্ডপ পরিদর্শন করেন। এ সময় উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য ফ্রন্টের সভাপতি প্রকৌশলী গজেন চন্দ্র বর্মন, সদস্যসচিব জোগেশ চন্দ্র পালসহ পূজা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণভাবে তাদের পূজা পালনের আহবান জানান মন্ত্রী।

বিজ্ঞাপন

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন