হালদায় ডিম ছেড়েছে মা মাছ, অপেক্ষায় শত শত সংগ্রহকারী

উপজেলা প্রতিনিধি, হাটহাজারী (চট্টগ্রাম)

হালদায় ডিম ছেড়েছে মা মাছ, অপেক্ষায় শত শত সংগ্রহকারী

চট্টগ্রামে প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র ও হালদা নদীতে নমুনা ডিম ছেড়েছে কার্প জাতীয় (রুই, কাতাল, মৃগেল ও কালিবাউশ) মা মাছ। তবে ডিম সংগ্রহে নদীর পাড়ে অপেক্ষা করছেন শত শত সংগ্রহকারী।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত আজিমের ঘাট থেকে অঙ্কুরীঘোনা ও সত্তারঘাট এলাকায় নমুনা ডিম ছেড়েছে বলে জানিয়েছেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শওকত আলী।

তিনি জানান, আবহাওয়া অনুকূলে আছে। কয়েকদিন পর্যাপ্ত বৃষ্টি হয়েছে। পাহাড়ি ঢলও আছে। পাশাপাশি পানির কোয়ালিটিও ভালো। ডিম ছাড়ার জন্য এটা সুন্দর পরিবেশ। আশা করছি, আজ সন্ধ্যা অথবা রাতে পূর্ণাঙ্গভাবে ডিম ছাড়তে পারে।

ডিম সংগ্রহকারী কামাল সওদাগর জানান, এ বছর যথাসময়ে হালদা নদীতে মা মাছ নমুনা ডিম দিয়েছে। এ পর্যন্ত ১০০ থেকে ২০০ গ্রাম নমুনা ডিম পেয়েছি। আশা করা যাচ্ছে বিকেলের মধ্যে মা মাছ পুরোদমে ডিম ছাড়বে।

প্রতিবছরের চৈত্র থেকে আষাঢ় মাসের মধ্যে পূর্ণিমা-অমাবস্যার তিথিতে বজ্রসহ বৃষ্টি হলে নদীতে পাহাড়ি ঢল নামলে মা-মাছ ডিম ছাড়ে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন