বান্দরবান আইনজীবী সমিতির সভাপতি কালাম, সম্পাদক তালেব

বান্দরবান আইনজীবী সমিতির সভাপতি কালাম, সম্পাদক তালেব

বান্দরবান জেলা আইনজীবী সমিতির নির্বাচন হয়েছে। সভাপতি পদে সমভোট পাওয়ায় প্রথম ছয়মাস দায়িত্ব পালন করবেন মুহাম্মদ আবুল কালাম। বাকি সময় থাকবেন ইলিয়াছুর রহমান। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আবু তালেব।

বৃহস্পতিবার রাতে এ ফলাফল ঘোষণা করেন নির্বাচনী কর্মকর্তা অ্যাডভোকেট জয়নাল আবেদীন ভূঁইয়া। এদিন সকাল থেকে ভোটগ্রহণ চলে। নির্বাচনে ভোট দিয়েছেন ১১৬ জন সদস্য।

বিজ্ঞাপন

নির্বাচিত অন্যরা হলেন- সহ-সাধারণ সম্পাদক উম্যাসিং মার্মা, অর্থ সম্পাদক আমিন উল্লাহ বিপ্লব, সদস্য পদে আবিরুল আমিন আদনান, জিয়াউল হকও মোহাম্মদ হেলাল উদ্দিন, সহসভাপতি মোহাম্মদ ইব্রাহিম, মামুন মিয়া, ক্রীড়া ও সাংস্কৃতি সম্পাদক নুখ্যাই মং মার্মা।

মোট ১৩টি পদের মধ্যে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহসভাপতি সাদেকুল মাওলা, পাঠাগার সম্পাদক একরামুদ্দিন, আইটি সম্পাদক মেনুসাং মার্মা, সদস্য শওকত ওসমান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন