চন্দনাইশে এলজি ও রাবার বুলেটসহ আটক ১

চন্দনাইশে এলজি ও রাবার বুলেটসহ আটক ১

চট্টগ্রামের চন্দনাইশে একটি এলজি ওয়ান শুটার গান ও দু’টি রাবার বুলেটসহ মাহাবুবুল আলম নামে একজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৭ আগস্ট) বিকেলে চন্দনাইশ থানা পুলিশ তাকে আটক করে।

বিজ্ঞাপন

মাহবুবুল আলম হাসিমপুর গ্রামের আবদুল মোনাফের ছেলে। ওই সময় পুলিশ পূর্ব হাসিমপুর এলাকার ‘মাসুদ এন্টারপ্রাইজ’ নামের একটি পরিত্যক্ত দোকান থেকে অস্ত্র উদ্ধার করে ও তাকে আটক করে।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সোবাহান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন