রিকশাচালক মোহাম্মদ উল্লাহ

৭১ বছর বয়সেও জোটেনি বয়স্ক ভাতা

৭১ বছর বয়সেও জোটেনি বয়স্ক ভাতা

লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর শহরের সোনাপুর চৌরাস্তার রিকশাচালক মোহাম্মদ উল্লাহর বয়স ৭১ বছর। এই বয়সেও তার ভাগ্যে জোটেনি বয়স্ক ভাতার কার্ড। স্ত্রী-সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তিনি।

মোহাম্মদ উল্লাহ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৩ নম্বর ভাদুর ইউনিয়নের পূর্ব ভাদুর তফাদার বাড়ির বাসিন্দা। তার সংসারে স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে। দুই মেয়ের বিয়ে হয়ে গেছে। বড় ছেলে ঢাকার একটি রঙের দোকানে চাকরি করেন। তবে তার আয়ে সংসারের খরচ মেটে না। তাই বয়সের ভার কাঁধে নিয়েও এখনো রিকশার প্যাডেল ঘুরিয়ে জীবিকা নির্বাহের চেষ্টা করছেন মোহাম্মদ উল্লাহ। প্রায় ৩৫ থেকে ৩৬ বছর ধরে প্যাডেলচালিত রিকশা চালাচ্ছেন তিনি। মোহাম্মদ উল্লাহ বলেন, ‘আগে পায়ে চালানো রিকশার অনেক কদর ছিল।

বিজ্ঞাপন

এ বিষয়ে রামগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ‘তার বয়স প্রমাণের জন্য জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে হবে। কারণ জাতীয় পরিচয়পত্রে তার বয়স এখনো ৬৫ বছর হয়নি, তাই বয়স্ক ভাতা দেওয়া সম্ভব হয়নি। আমরা চেষ্টা করব তাকে ভিন্নভাবে সহযোগিতা করার।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন