বাঁশখালীতে মাকে হত্যা মামলায় ছেলে-পুত্রবধূ গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)

বাঁশখালীতে মাকে হত্যা মামলায় ছেলে-পুত্রবধূ গ্রেপ্তার

বাঁশখালীতে নিজ মাকে হত্যা মামলার আসামি ছেলে ও পুত্রবধূকে র‌্যাবের সহায়তায় গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতে কক্সবাজার জেলার চকরিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতরা হলেন- বাঁশখালী থানার বৈলছড়ী ইউপির, পূর্ব- বৈলছড়ীর অভ্যারখিল এলাকার জনৈক মোজাফফর আহমদের ছেলে মো. কাসেম (২৮) ও তার স্ত্রী নার্গিস আক্তার (২৫)।

বাঁশখালী থানার ওসি মো. খালেদ সাইফুল্লাহ বলেন, গ্রেপ্তার আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ, ২০২৫ সালের ৫ জুন ছেলে কাসেম তার মা রেহেন বেগমকে গলা কেটে হত্যা করে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...