চট্টগ্রামে মধ্যরাতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

ডেস্ক রিপোর্ট

চট্টগ্রামে মধ্যরাতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

চট্টগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। রোববার রাত ২টার দিকে নগরীর উত্তর কাট্টলী এলাকায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।

বিজ্ঞাপন

জানা গেছে, উত্তর কাট্টলীর সিডিএ আবাসিক এলাকার ১ নম্বর রোডের পদ্ম পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। সেখানে একাধিক ফার্নিচারের দোকান ও গাড়ির গ্যারেজ রয়েছে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম গণমাধ্যমকে জানায়, রাত ২টা ১০ মিনিটের সময় আগুন লাগার খবর আসে। একাধিক স্টেশনের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন