নিখোঁজের ৬ দিন পর ভেসে এলো বৃদ্ধের লাশ

নিখোঁজের ৬ দিন পর ভেসে এলো বৃদ্ধের লাশ
ফাইল ছবি

চট্টগ্রামের বাঁশখালীতে নিখোঁজ হওয়ার ছয় দিন পর ভেসে এসেছে এক বৃদ্ধের লাশ। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার সরল ইউনিয়নের পাইরাং গোদারপাড়া এলাকায় পাহাড়ি ছড়া থেকে তার লাশ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

মৃত মো. নুর সিদ্দিক (৭৫) বৈলছড়ি ইউনিয়নের পশ্চিম চেচুরিয়া ঘোনাপাড়া এলাকার বাসিন্দা মান্নান ও মুনাফ সওদাগরের বাবা।

পরিবারের সদস্যরা জানান, ছয় দিন আগে টানা বৃষ্টির সময় বাড়ি থেকে মেয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। ধারণা করা হচ্ছে, পাহাড়ি ঢলের পানিতে তিনি ভেসে যান। পরে পুলিশকে বিষয়টি জানানো হয় এবং পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। অবশেষে নিখোঁজের ছয় দিন পর তার লাশ উদ্ধার হয়।

বাঁশখালী থানার ওসি মো. রবিউল হক বলেন, নুর সিদ্দিকের লাশ ছড়ায় ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। অপমৃত্যুর মামলার পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পরে বেলা ৩টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন