ধর্ষণের অভিযোগ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতার বিরুদ্ধে

ধর্ষণের অভিযোগ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতার বিরুদ্ধে

বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে কুমিল্লা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার বিরুদ্ধে।

বিজ্ঞাপন

এ ঘটনায় ভুক্তভোগী সীমা আক্তার তাহমিনা কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা নূর মোহাম্মদের (২৮) বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

অভিযুক্ত নূর মোহাম্মদ জেলার তিতাস উপজেলা কালাচান কান্দি গ্রামের আব্দুল আউয়ালের ছেলে। সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলার সাবেক সদস্য।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪ আগস্ট দুপুরে নুর মোহাম্মদ ভুক্তভোগী নারীকে তার আত্মীয়ের বাড়িতে দাওয়াত খাওয়ার কথা বলে মাইক্রোবাসে তুলে নেয়। এ সময় তাকে কোমল পানিও খেতে দেয় নূর মোহাম্মদ। তারপর সে জ্ঞান হারিয়ে ফেলে । জ্ঞান ফেরার পর ভুক্তভোগী তরুণী দেখে তাকে একটি আবাসিক হোটেলে নিয়ে গিয়েছে নূর মোহাম্মদ। এ সময় তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করার আহ্বান করে। ভুক্তভোগী নারী এই প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে জোরপূর্বক ধর্ষণ করে নূর মোহাম্মদ ।

ভুক্তভোগী নারী দৈনিক আমার দেশকে বলেন, আমি আমার স্ত্রীর অধিকার চাই। আমি সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে জানতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা নূর মোহাম্মদকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ ধরেননি ।

ভুক্তভোগী নারীর আইনজীবী অ্যাডভোকেট মো. ওমর শরীফ জানান, আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দিয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন