চট্টগ্রাম বন্দরে বিএমডব্লিউর অর্ধেক অংশসহ ৬ পিকআপ জব্দ

চট্টগ্রাম বন্দরে বিএমডব্লিউর অর্ধেক অংশসহ ৬ পিকআপ জব্দ

চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণায় আমদানি করা একটি বিএমডব্লিউ কারের খণ্ডিত অংশ (অর্ধেক) এবং ছয়টি পিকআপ ভ্যান জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। বুধবার ভোরে বন্দরের একটি কনটেইনার ইয়ার্ডে বিশেষ অভিযান চালিয়ে গাড়িগুলো জব্দ করা হয়।

বিজ্ঞাপন

শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বন্দর ইয়ার্ডে অভিযান পরিচালনা করা হয়। সেখানে চালানের ভেতর একটি বিএমডব্লিউ গাড়ির অর্ধেক অংশ কেটে আনা অবস্থায় দেখে কর্মকর্তাদের সন্দেহ হয়। অনুসন্ধানে দেখা যায়, শুল্ক ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে মিথ্যা তথ্য দিয়ে চালানটি আমদানি করা হয়েছিল।

এ চালানের সঙ্গে জড়িত আমদানিকারকসহ মূল চক্রকে শনাক্ত করতে ইতোমধ্যে তদন্ত ও অভিযান জোরদার করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, মিথ্যা ঘোষণায় আনা গাড়িগুলো কাস্টমস হেফাজতে জব্দ করা হয়েছে। বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত চলছে এবং তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন