ফেনীতে ৮৫ পরিবারকে নতুন ঘর উপহার দিলো নৌবাহিনী

ফেনীতে ৮৫ পরিবারকে নতুন ঘর উপহার দিলো নৌবাহিনী

ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ৮৫টি পরিবারকে নতুন ঘর উপহার দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। শনিবার দুপুরে শহরের খায়রুল আনোয়ার পেয়ারু জিমনেসিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী আনুষ্ঠানিকভাবে এসব ঘর হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সাইদুর রহমানসহ স্থানীয় প্রশাসন ও নৌবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ।

বিজ্ঞাপন

এর আগে নৌবাহিনী ফেনী সদর ও ফুলগাজী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, এতিমখানা ও মন্দিরসহ ৩৯টি প্রতিষ্ঠানে ব্যবহার্য বিভিন্ন সামগ্রী বিতরণ করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন