ইসলামাবাদ স্টেশনে লোকাল ট্রেনের যাত্রাবিরতির আশ্বাস রেল প্রতিমন্ত্রীর

ইসলামাবাদ স্টেশনে লোকাল ট্রেনের যাত্রাবিরতির আশ্বাস রেল প্রতিমন্ত্রীর

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ রেলওয়ে স্টেশন পরিদর্শনে এসে রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, উপজেলার জনগুরুত্বপূর্ণ অত্র স্টেশনে জনগণের সুবিধার্থে সকল লোকাল ট্রেনের যাত্রাবিরতি এবং অত্যাধুনিক এ স্থাপনা ও যাত্রীদের নিরাপত্তায় দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

বিজ্ঞাপন

শনিবার দুপুর পৌনে ১২টার দিকে ইসলামাবাদ রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এর আগে তিনি গ্যাংকারযোগে কক্সবাজার ও রামু স্টেশন পরিদর্শন শেষে কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল ও বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব), সিআরবি, চট্টগ্রাম মো. সুবক্তগীনকে সাথে নিয়ে ইসলামাবাদ স্টেশনে পৌঁছালে তাকে স্বাগত জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মং চিনু মার্মা, থানার সেকেন্ড অফিসার এসআই সনক কান্তি দাশ, সহকারী স্টেশন কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম ও মো. আতিকুর রহমান, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী ও স্থানীয় জনগণ।

স্টেশনে হাবিবুর রশিদ বলেন, লোকাল সকল ট্রেনের যাত্রাবিরতি, স্টেশন ও যাত্রীদের নিরাপত্তার বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। তবে ঢাকা-কক্সবাজারগামী ট্রেনের যাত্রাবিরতির বিষয়ে কিছু সীমাবদ্ধতা রয়েছে।

তিনি আরো বলেন, ইতিমধ্যে সংসদ সদস্য লুৎফর রহমান কাজল প্রয়োজনীয় বিষয়ে লিখিতভাবে অবগত করেছেন এবং এ নিয়ে তিনি খুবই আন্তরিক । সেই আলোকে তিনি আজ সরেজমিনে পরিদর্শন এসেছেন এবং আরো সমস্যা থাকলে তাও যথাযথ প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেন।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন