কুমিল্লার দেবিদ্বারে গণঅভ্যুত্থানে স্বেচ্ছাসেবক দলের নেতা রুবেল হত্যা মামলায় এক যুব মহিলা লীগ নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দুপুরে পৌরশহরের ছোট আলমপুর গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় । গ্রেপ্তার তানিয়া আক্তার বিথি কুমিল্লা উত্তর জেলা যুব মহিলা লীগের সদস্য ।
বিজ্ঞাপন
দেবিদ্বার থানার ওসি শামসুউদ্দিন মোহাম্মদ ইলিয়াছ বলেন, বিথির বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে রুবেল হত্যাসহ চারটি মামলা রয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

