দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমানের মা অধ্যাপিকা মহমুদা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
শোক জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাৎ হোসেন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ, সদস্য সচিব নাজিমুর রহমান, নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বকর, দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান, যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।
শোক বার্তায় বিএনপি নেতারা জানান, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মতোই ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্মম নির্যাতনের শিকার হতে হয়েছে মাহমুদা বেগমকেও। বৃদ্ধ বয়সে মামলার ঘানি টানার পাশাপাশি সন্তানের ওপর রাষ্ট্রীয় নির্যাতনের প্রতিবাদ করতে রাজপথে নামতে হয়েছে। তার মৃত্যুতে এক সংগ্রামী মাকে হারিয়েছে গোটা দেশ।
শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমির মো. নজরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ নুরুল আমিন।
শোক জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির মুহিবুল্লাহ বাবুনগরী, চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নুরুল করিম, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নসরুল কদির, চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়মের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ ও সাধারণ সম্পাদক সালেহ নোমান, সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্যসচিব ডা. খুরশিদ জামিল এ্যাব’র সভাপতি ইঞ্জিনিয়ার সেলিম মোহাম্মদ জানে আলম, আইইবি চট্টগ্রামের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মানজেরি মোর্শেদ, সেক্রেটারি খান আমিনুর রহমান অধ্যাপিকা মাহমুদা বেগমের মৃত্যুতে শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

