উখিয়ায় নিজ কক্ষ থেকে এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

উখিয়ায় নিজ কক্ষ থেকে এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় নিজ কক্ষ থেকে মোহাম্মদ হানিফ (২১) নামের এক কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার রাজাপালং ইউনিয়নের চাকবৈঠা বাজার এলাকার নিজ বাড়ি থেকে পরিবারের সদস্যরা তার লাশ উদ্ধার করেন।

বিজ্ঞাপন

নিহত মোহাম্মদ হানিফ উখিয়ার রাজাপালং ইউনিয়নের চাকবৈঠা বাজার এলাকার আলী আহমদের ছেলে। তিনি কক্সবাজার সিটি কলেজের ২০২৬ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে পরিবারের সদস্যরা নিজ কক্ষে হানিফকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় তার গলায় রশি প্যাঁচানো ছিল। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মরদেহের গলায় রশির দাগ পাওয়া গেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও ঠিক কী কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করা যায়নি।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করেছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...