কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, জুলাই বিপ্লবের মাধ্যমে যে সরকার ক্ষমতায় এসেছে; আমরা দেখছি, সেই সরকার বিচার বিভাগের স্বাধীনতা আনুষ্ঠানিকভাবে কেড়ে নিচ্ছে। আমরা দেখেছি, বিচার বিভাগকে আইন মন্ত্রণালয় আত্তীকরণ করা হয়েছে । যেভাবে প্রতিষ্ঠানগুলোতে রাজনীতিকরণ করা হয়েছে, দলীয়করণ করা হচ্ছে, একদলীয়করণ করা হচ্ছে। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় দখল করা হচ্ছে। যেখানে প্রার্থীদের মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় জনকে নেওয়া হয় না । ১৮তম জনকে নেওয়া হয় শুধু দলীয় বিবেচনায় ।
আজ বুধবার কুমিল্লা লালমাই উপজেলা বাগমারা মাঠে এনসিপি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এসব কথা বলেন ।
তিনি আরো বলেন, আমরা বিশ্বাস করি পরবর্তী নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে এনসিপি সরকার গঠন করে মানুষের চাওয়াগুলোকে পূরণ করবে । আপনারা প্রতিটি ঘরে ঘরে ওয়ার্ডে ওয়ার্ডে এনসিপির দাওয়াত পৌঁছে দেবেন । আপনাদের জন্য আমরা সব সময় লড়াই করে যাব ।
কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমরা তরুণ প্রজন্মের জন্য একটা নিশ্চিত নিরাপদ বাংলাদেশ বিনির্মাণ করতে চাই । আমরা চাই এমন একটা বাংলাদেশ, যেখানে চাকরি পাইতে ঘুষ দেওয়া লাগবে না। আমরা এমন একটি বাংলাদেশ চাই, প্রত্যেকটি মানুষ নাগরিক হিসেবে তার মর্যাদা লাভ করবে । তার পূর্বপরিচয় সে কৃষকের সন্তান নাকি? কামারের সন্তান নাকি? খেটে খাওয়া মানুষের সন্তান নাকি? দিনমজুরের সন্তান কলকারখানা শ্রমিকের সন্তান, সচিবের সন্তান সেইটা তার যোগ্যতাকে কখনো প্রশ্নবিদ্ধ করবে না ।
এছাড়া বুধবার কুমিল্লার লাকসাম মনোহরগঞ্জ উপজেলার এনসিপির দুটি পথসভা অনুষ্ঠিত হয় । পথসভায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবদীন শিশির, যুব শক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলামসহ এনসিপির কেন্দ্রীয়, জেলা ও উপজেলার নেতৃবৃন্দ ।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

