বড় সাজ্জাদের পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে গোলাম সারোয়ার গ্রেপ্তার

বড় সাজ্জাদের পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে গোলাম সারোয়ার গ্রেপ্তার

শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে গোলাম সারোয়ার খান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

গোলাম সারোয়ারের বাড়ি চট্টগ্রামের বাকলিয়া এলাকায়। তিনি দীর্ঘদিন ডেনমার্কে বসবাস করতেন।

ঢাকার গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, গোলাম সারোয়ার খান নামে একজনকে ঢাকার গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি সাজ্জাদের আত্মীয় বলে জেনেছি।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন