আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কুমিল্লায় ২০০ টাকার নিচে অকটেন দিচ্ছে না মাস্টার পাম্প

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লায় ২০০ টাকার নিচে অকটেন দিচ্ছে না মাস্টার পাম্প

দেশের জ্বালানি সংকটকালীন সময়ে আমি ২০০ টাকার কম অকটেন নিতে চাচ্ছি কিন্তু তারা দিচ্ছে না বলে অভিযোগ করেছেন কয়েকজন বাইকার । ২৬ মার্চ বৃহস্পতিবার দুপুর ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আলেখারচর বিশ্বরোড এলাকায় মাস্টার এন্ড সন্স ফিলিং স্টেশনে এমন অভিযোগ করেছেন কয়েকজন বাইকার।

বৃহস্পতিবার সকালে সরে জমিনে গিয়ে দেখা যায়, কুমিল্লার ৮১টি ফিলিং স্টেশনের মধ্যে হাতেগোনা কয়েকটি পাম্পেই অকটে পাওয়া যাচ্ছে ।

বিজ্ঞাপন

গত ২৪ মার্চ আলেখারচর মাস্টার এন্ড সন্স পাম্পে ৯ হাজার লিটার অকটেন দিয়েছিল জ্বালানি তেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো । জেলা প্রশাসনের প্রাপ্ত তথ্য মতে, গত ২৪ মার্চ মঙ্গলবার কুমিল্লায় ৬৬ হাজার লিটার অকটেন দেওয়া হয়েছে বিভিন্ন ফিলিং স্টেশন ।

সাইফুল ইসলাম নামে একজন বাইকার অভিযোগ করে বলেন, আমি ১৭০ টাকার অকটেন নিতে এসেছি। কিন্তু পাম্প কর্তৃপক্ষ আমাকে বলছে ২০০ টাকার নিচে অকটেন দেওয়া হবে না । আমার কথা হলো সংকট সময়ে আমি অপচয় করব না ‌। কেন তারা ২০০ টাকার নিচে অকটেন দিবে না। নিশ্চয়ই তাদের মেশিনে কোন কারচুপির সিস্টেম আছে । যার কারণে ফিক্সড ২০০ টাকা করে সবাইকে অকটেন দিচ্ছে ‌।

চট্টগ্রাম থেকে ঢাকায় যাচ্ছেন বেসরকারি কোম্পানীর চাকরিজীবী আরিফুল ইসলাম । তিনি বলেন , আমার কাছে ১৫০ টাকা । আমি বললাম আমাকে ১৫০ টাকার অকটেন দেন কিন্তু তারা বলল ২০০ টাকার নিচে দেওয়া যাবে । আমার কাছে তো ২০০ টাকা নাই , বাকি ৫০ টাকা আমি কীভাবে দেব । আমি তো বেশি চাচ্ছি না ২০০ টাকার কম চাচ্ছি । কেন তারা দিবেন না ? এই বিষয়ে জানতে চাইলে মাস্টার এন্ড সন্স এর

ম্যানেজার জাহাঙ্গীর আলম আমার দেশ কে বলেন, এমন হবার কথা নয়। দুই শত টাকার নিচে অকটেন কেউ নিতে চাইলে দিতে হবে। বিষয়টি আমি দেখতেছি।

বাইকারদের অভিযোগ আপনাদের পাম্পে ওজনে কম দেওয়া হয় এ বিষয়ে তিনি বলেন, উনাদের অভিযোগ সঠিক নয়।

কুমিল্লা জেলা প্রশাসনের এডিএম এবং জ্বালানি তেল তদারকি কমিটির সভাপতি জাফর সাদিক চৌধুরী আমার দেশকে জানান, বাইকাররা ২০০ টাকার বেশি পেট্রোল অকটেন নিতে পারবেন না। আমি নিতে পারবেন। যদি কোনো ফিলিং স্টেশন অনিয়ম করে থাকে । আমরা তদন্ত করে দেব ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...