ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে ঘর উপহার দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। বৃহস্পতিবার তাদের মাঝে ঘর দুটি বুঝিয়ে দেন দলটির কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ফেনী-৩ আসনের সম্ভাব্য প্রার্থী ডা. ফখরুদ্দিন মানিক।
জানা যায়, সম্প্রতি ভারতীয় উজানের পানির ঢলে ভয়াবহ বন্যায় জেলার সহস্রাধিক বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত হয়। সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের রাজাপুর গ্রামের কারিগর বাড়ির মোহাম্মদ ইলিয়াছ ও ছেমনা খাতুনের ঘরও। পরে তাদের ঘর নির্মাণ করে দেয় জামায়াত।
বিজ্ঞাপন
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ মোস্তফাসহ জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

