আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে পা বিচ্ছিন্ন রোহিঙ্গা কিশোরের

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে পা বিচ্ছিন্ন রোহিঙ্গা কিশোরের

কক্সবাজারের উখিয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি (এএ)-এর পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। রোববার (২৯ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্তে নাফ নদীর শূন্যরেখায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

গুরুতর আহত রোহিঙ্গা কিশোর আব্দুল হাকিম (১৫) উখিয়ার ১৯ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের এ ব্লকের বাসিন্দা মোহাম্মদ ইব্রাহীমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে আব্দুল হাকিম নাফ নদীতে মাছ ধরতে যায়। মাছ ধরে তীরে ওঠার সময় হঠাৎ পা পড়ে একটি পুঁতে রাখা স্থলমাইনের ওপর। সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং সে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যায়।

বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, মিয়ানমারের অভ্যন্তরে নাফ নদী থেকে মাছ ধরে পাড়ে উঠার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে আব্দুল হাকিম গুরুতর আহত হয়। বিস্ফোরণের ফলে তার ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীরের বিভিন্ন অংশে মারাত্মক জখম হয়।

তিনি আরো জানান, মিয়ানমারের অভ্যন্তরে বিভিন্ন স্থানে এমন স্থলমাইন পুঁতে রাখা রয়েছে, যে গুলো বাংলাদেশের অনুকূলে নই। তাই আমরা বারবার বাধা দিলেও চুরি করে নাফ নদিতে মাছ ধরতে চলে যায়। সেখানে মাইন বিস্ফোরণ হয়ে পা বিচ্ছিন্ন হয়ে যায়।

সীমান্ত এলাকায় ধারাবাহিকভাবে এ ধরনের বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...